নেত্রকোনার মাঠে সবুজের সমারোহ
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৩, ২১:৩৬
চলতি আমন মৌসুমে নেত্রকোনা জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত জমিতে আমন আবাদ করা হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৩ হাজার ৫৫৯ হেক্টর। আবাদ হয়েছে ১ লাখ ৩৯ হাজার ১৮০ হেক্টর। প্রায় ৬ হাজার হেক্টর জমিতে অতিরিক্ত আমনের আবাদ করা হয়েছে। কৃষি বিভাগ বাম্পার ফলনেরও আশা প্রকাশ করেছে। নেত্রকোনা জেলা কৃষি সমপ্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে ৯৭ হাজার ৭১৫ হেক্টরে উফশি এবং ৪১ হাজার ২৬০ হেক্টরে স্থানীয় জাতের আমন আবাদ ছাড়াও ২০৫ হেক্টরে হাইব্রীড আমনের আবাদ করা হয়েছে।