নিউজিল্যান্ডের খেলা হচ্ছে না সিলেটে
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৩, ২১:৩৮
সিলেট স্টেডিয়াম থেকে সরে আসছে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে স্টেডিয়ামের সংস্কার কাজ যাতে ব্যাহত না হয়, সেজন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানিয়েছে।
সিরিজ শুরুর আগেই জানিয়ে দেয়া হয়েছিল, আইসিসি পরিদর্শক দলের পক্ষ থেকে ছাড়পত্র পেলে তবেই ছয় নভেম্বরের ম্যাচটি আয়োজন করতে পারবে সিলেট স্টেডিয়াম। তবে, জানা গেছে এখন পর্যন্ত সেই ছাড়পত্র পায়নি বিসিবি। সূত্র জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপকেই অগ্রাধিকার দিচ্ছে বিসিবি। এখন ম্যাচ আয়োজন করতে গেলে সংস্কার কাজ বন্ধ থাকবে কিছুদিন। তাই সিলেটে ম্যাচ আয়োজন থেকে সরে এসেছে বিসিবি। সেক্ষেত্রে, ম্যাচটি ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে।