জগন্নাথপুরে হিন্দু সম্প্রদায়ের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৩, ২১:৪১
উপজেলা সদরে শুক্রবার পূর্ব বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে জগন্নাথ জিয়াউর আখড়া মন্দিরে হিন্দু সম্প্রদায়ের বৈঠক বসে। বৈঠকে দুর্গাপূজায় দু’-যুবকের হাতাহাতির ঘটনা নিষ্পত্তির লক্ষ্যে আলোচনার ফাঁকে দু’-পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য-বিতণ্ডার এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের লোকজনের মধ্যে কিলঘুষি শুরু হয়। এতে লাটির আঘাতে অজয় সুত্রধরসহ (৩০) উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।