‘জনগণের অধিকার নিশ্চিতে নির্বাচনের বিকল্প নেই’

জাতীয় সংসদের হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি বলেছেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে এবং জনগণের অধিকার সুনিশ্চিত করতে নির্বাচনের বিকল্প নেই। সরকার নির্ধারিত সময়ে সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর। শুক্রবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা এবং টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন এলাকায় জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। এ সময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।