মুরাদনগরে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত

মুরাদনগর উপজেলার রহিমপুর অযাচক আশ্রমে শনিবার দুপুরে ব্যাপক উত্সাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তৃতীয়বারের মতো বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নারায়ণ চন্দ্র দেবনাথ। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পার্থ সারথী দত্ত’র সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক অরূপ নারায়ণ পোদ্দার পিংকুর উপস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন রহিমপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ শ্রীমত্ ডাক্তার যুগল ব্র???হ্মচারী, নিরঞ্জন কুমার সাহা, অ্যাডভোকেট শুধাংশু রঞ্জন সাহা, সঞ্জিত কুমার সাহা, স্বপন কুমার সাহা, অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র পোদ্দার, অধ্যক্ষ বিমল বিকাশ ভৌমিক, নারায়ণ চন্দ্র সাহা, অনীল কুমার সাহা, নিত্যানন্দ রায়, তপন বকসী, নির্মল পাল, তাপস বকসী ও প্রদ্যুত্ সাহা প্রমুখ।