হারবাল ওষুধের নামে কি সেবন করছেন

হারবাল ওষুধের চটকদার প্রচারণার মাধ্যমে বিশ্বব্যাপী হাতিয়ে নেয়া হচ্ছে শত শত কোটি টাকা। আর কথিত সেই হারবাল ওষুধ ও হারবাল সাপ্লিমেন্টের ডিএনএ টেস্ট করে গবেষকগণ দেখেছেন বেশিরভাগ অত্যন্ত নিম্নমানের এবং বেশিরভাগের মধ্যে ওষুধের কৌটার লেবেলে উল্লেখকরা উপাদান ভেতরে নেই। যা সেবনে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। কানাডার গিউলফ বিশ্ববিদ্যালয়ের বায়োলজির অধ্যাপক স্টিভেন নিউমাস্টার গবেষণায় দেখেছেন, বেশিরভাগ হারবাল ওষুধে মারাত্মক দূষণ হচ্ছে। বিএমসি মেডিসিন জার্নালে এ তথ্য প্রকাশ করা হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নকল-ভেজাল ও নিম্নমানের হারবাল ওষুধ সেবনে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কথা বলেছেন। এছাড়া বেশিরভাগ হারবাল প্রডাক্ট অত্যন্ত নিম্নমানের বলে উল্লেখ করা হয়। বিশেষজ্ঞগণ ১২টি হারবাল ওষুধ কোম্পানির ৪৪টি প্রডাক্ট পরীক্ষার পর এই তথ্য দেন। গবেষকগণ হারবাল ওষুধ সেবনের পূর্বে ভাল করে যাচাই করে নেয়ার পরামর্শ দেন। উল্লেখ্য, অনুমোদন ছাড়া বিভিন্ন দেশ থেকে বাংলাদেশেও হারবাল ওষুধ বিক্রয় হচ্ছে। এসব আমদানি নিষিদ্ধ হারবাল ওষুধের গুণগত মান দেখার কেউ নেই। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ