টাঙ্গাইলের মির্জাপুরে বহুরিয়া উদয়ন সংঘ ফুটবল চ্যাম্পিয়ন
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৩, ২২:২৭
বহুরিয়া উদয়ন সংঘ টাঙ্গাইলের মির্জাপুরে অনুষ্ঠিত ক্যামরিয়ান স্কুল এন্ড কলেজ আয়োজিত ফুটবল ফাইনালে ১-০ গোলে তরফপুর বনহুর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় দেওহাটা আলহাজ্ব জোনাব আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনালটিতে ১০ মিনিটে বাবু একমাত্র গোলটি করেন এবং পরে ম্যান অব দ্য ম্যাচ হন।
খেলা পরিচালনা করেন রেফারি লুত্ফর রহমান এবং তাকে সহযোগিতা করেন শফিকুল ইসলাম এবং আশিকুর রহমান। বিপুলসংখ্যক দর্শক খেলাটি উপভোগ করে।
দেওহাটা কালচারাল কাউন্সিলের আয়োজনে খেলাটিতে বহুরিয়া উদয়ন সংঘের হয়ে খেলেন-রাজিব, কাদের, রনজিত, মেহেদী, রাসেল, বিকাশ, বাবু, ফয়সাল, কৃষ্ণ, রনি, সবুজ, ইব্রাহিম এবং হালিম। তরফপুর বনহুর স্পোটিং ক্লাবের খেলোয়াড়রা হচ্ছেন-আব্দুস সাত্তার, সোহেল, আলামিন, আইবুর, সোহেল, নেপাল, রমিজ, সাকাওয়াত, রুবেল, আজিজুল, স্বপন, সোহেল, লাভলু ও মামুন।
খেলাশেষে পুরস্কার তুলে দেন ক্যামরিয়ান স্কুল এন্ড কলেজের কর্মকর্তা শাহ আলম মাসুদ রানা, ডিসিসি উপদেষ্টা আবু রায়হান সিদ্দিকী, দেওহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, সভাপতি শামসুল আলম, নিউটেক্স গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি শারফুল ইসলাম রাসেল প্রমুখ।