অস্ট্রেলিয়ার নাটকীয় জয়

অস্ট্রেলিয়া গতকাল শনিবার রাতে মোহালীতে স্বাগতিক ভারতকে নাটকীয় খেলায় ৩ বল হাতে রেখে চার উইকেটে হারিয়েছে। তাতে বিফলে যায় মহেন্দ্র সিং ধোনির নবম ওয়ানডে সেঞ্চুরি। সংক্ষিপ্ত স্কোর: ভারত ৫০ ওভারে ৩০৩/৯ (মহেন্দ্র সিং ধোনি অপরাজিত ১৩৯, বিরাট কোহলি ৬৮, রবিচন্দন অশ্বিন ২৮; মিচেল জনসন ৪/৪৬) অস্ট্রেলিয়া ৪৯.৩ ওভারে ৩০৪/৬ ( অ্যাডাম ভোজেস অপ: ৭৬, ফকনার অপ: ৬৪, জর্জ বেইলি ৪৩, অ্যারন ফিঞ্চ ৩৮, ফিল হিউজেস ২২, বিনয় কুমার ২/৫০)।