কুলখানি

শেখ সাদেক আহমেদ উত্তরা ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শেখ সাদেক আহমেদ (৫৭) স্ট্রোকে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। আজ বাদ আছর আজিমপুরস্থ বাসভবনে (৪৪/এ/৪, শিউলী গার্ডেন, দায়রা শরীফ, আজিমপুর, ঢাকা) মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে। হাবিবুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান (৭৪) গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ৩ ছেলে রেখে গেছেন। আগামীকাল সোমবার বাদ মাগরিব তার গুলশানের বাসভবনে (অ্যাপার্টমেন্ট-৩০৩, বাড়ি-২০, সড়ক-৬২, গুলশান-২) কুলখানির আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধবসহ সকলকে উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।