নাগেশ্বরীতে রাস্তা সংষ্কার না হওযায় দুর্ভোগে লাখো মানুষ

নাগেশ্বরীতে ৫ কি.মি রাস্তার দুর্ভোগে ৪টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। জনবহুল এ রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্তের। প্রতিদিন যানবাহন উল্টে ঘটছে দুর্ঘটনা। কদমতলা-হাসনাবাদ রাস্তা ধরে প্রতিদিন নেওয়াশী, হাসনাবাদ,বড়ভিটা ও ভিতরবন্দ ইউনিয়নের লক্ষাধিক মানুষ যাতায়াত করে । সর্বশেষ ২০০৫ সালে ৫৫ লাখ টাকা ব্যয়ে এলজিইডি রাস্তাটি নির্মাণ করে। অল্পকিছুদিন পরে এর কার্পেটিং উঠে যায়। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় সেখানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। অল্প বৃষ্টিতে পানি জমে ঢেউ খেলে। একটু অসাবধানতায় যানবাহন উল্টে যায়। হাসনাবাদ ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বলেন, জনদুর্ভোগ নিরসনে এ রাস্তা সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি রেজুলেশন উপজেলা পরিষদে জমা দিয়েছি। উপজেলা প্রকৌশলী মাসুদুজ্জামান জানান, এলজিইডি সদর দফতরে একটি প্রাক্কলন বাজেট পাঠানো হয়েছে। বরাদ্ধ পেলে কাজ করা হবে।