গাজীপুরে অবৈধ ৬শ’ বিয়ারসহ একজন আটক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৩, ২৩:১৯
জেলায় অবৈধ ৬শ’ বিয়ার ও ৩৩৬টি পানীয়সহ (যৌন উত্তেজক হর্সফিলিংস) এক জনকে আটক করেছে জয়দেবপুর থানার পুলিশ। হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জানান, গতকাল শনিবার গাজীপুর সদরের ভাওয়াল জাতীয় উদ্যানের অভ্যন্তরে একটি ক্যান্টিনের ভিতর পুলিশ অভিযান চালায়। এ সময় ওই ক্যান্টিন থেকে অবৈধ পানীয় উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহ আলম নামে একজনকে পুলিশ আটক করেছে।