জামাই পাগল
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৩, ১৮:৪১
৬ পর্বের নাটক ‘জামাই পাগল’। এর গল্পে দেখা যাবে, চুইটি লাড্ডুকে নিয়ে মহা সুখে বসবাস করছিল। শহরে থাকা স্বামীকে ফোন করে বাড়ি আসার জন্য অস্থির করে তুলছিল ভাবী। চুইটিকে হারিয়ে হাবু আর শাবু যখন চরম হতাশায় নিমজ্জিত তখন চুইটিদের গ্রামে এসে হাজির হয় আরেক নারী চুটকি বেগম। চুটকি বেগমের উপস্থিতিতে শুধু হাবুর আর শাবুর নয়, লাড্ডুর মনেও নতুন আশার সঞ্চার করে, গ্রামে ছুটে আসে চুইটির ভাই সেকান্দারও। কিন্তু ঘুম হারাম হয়ে যায় চুইটির ও চুইটির ভাবীর। নতুন আসা চুটকি বেগম কি চুইটির লাড্ডুকে নাকি ভাবীর কাছ থেকে কেড়ে নেবে তার স্বামী সিকান্দারকে? চির বিবাদমান হাবু আর শাবু কি এবার চুটকি বেগমের মন জয় করতেও ব্যর্থ হয়?
চ্যানেল :বাংলাভিশন (ধারাবাহিক)
প্রচার সময় :আজ রাত ১১টা ১০ মিনিট
অভিনয় :মীর সাব্বির, আখম হাসান, ভাবনা, রুনা খান, প্রাণ রায়