বিনোদন প্রতিদিন চয়েজ
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৩, ১৮:৪৩
দু চোখে ঘুম আসে না
বাংলাভিশনে আজ রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ একক সংগীতানুষ্ঠান। বেবী নাজনীনের এই একক সংগীতানুষ্ঠানের শিরোনাম ‘দু চোখে ঘুম আসে না’। অনুষ্ঠানে বেবী নাজনীন তার কণ্ঠে গাওয়া জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবেন।
==
বিষে বিষক্ষয়
চ্যানেল আইতে আজ রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘বিষে বিষক্ষয়’। নাটকটি লিখেছেন অভিনেতা মীর সাব্বির। অভিনয় করেছেন—জাহিদ হাসান, মীমো, মীর সাব্বির। এর গল্পে দেখা যাবে, সাপের বিষ দিয়ে যেমনি সাপকে মারা যায় তেমনি কাঁটা দিয়ে আবার কাঁটাও তুলতে হয়—এমন বিষয় নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘বিষে বিষক্ষয়’। মানুষের কর্মকাণ্ড সাপের বিষের সঙ্গে তুলনা করে নির্মিত হয়েছে নাটকটি। একটি বনে কিছু মানুষের ঘুরতে যাওয়ার পরই নাটকটির গল্প নানাভাবে এগোতে থাকে।