জোকস

++ স্ত্রী :শেষবারের মতো বলে দিচ্ছি, কালকের মধ্যে যদি তুমি আমার গয়নাটা দোকান থেকে না ছাড়িয়ে আনো তাহলে আমি এক মাসের আগে বাপের বাড়ি থেকে ফিরবো না! স্বামী :বেশ তো, তোমার বাবার বাড়ির কাছের টেইলার্সে আমার একটা স্যুট বানাতে দেওয়া আছে। আসার সময় ওটা একটু ছাড়িয়ে এনো প্লিজ! ++ :শুনে খুবই খারাপ লাগছে যে শেষ পর্যন্ত তোমার স্ত্রী কি না একজন বাবুর্চির সাথে পালিয়েছে! :হুমম! ঠিকই বলেছ অমন ভালো আরেকটা বাবুর্চি খুঁজে পাওয়া খুবই কষ্টের! ++ সাইক্রিয়াটিস্ট :আপনি নাকি ঘুমানোর আগে খুব জোরে জোরে বাঁশি বাজান। কিন্তু কেন? মানসিক রোগী :না বাজিয়ে উপায় কি বলুন? এই বাঁশির শব্দ শুনেই তো গন্ডারগুলো ভয়ে আমাদের এলাকা ছেড়ে পালায় আর তখন আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি। সাইক্রিয়াটিস্ট :কিন্তু আপনার এলাকা তো দূরে থাক, এই দেশের কয়েক শ মাইলের মধ্যেও তো কোনো গন্ডার নেই। মানসিক রোগী :তাহলেই বুঝুন আমার বাঁশিটা কত কার্যকরী যে গন্ডারগুলো এই দেশের ধারেকাছে পর্যন্ত ভিড়তে পারে না। কিন্তু একটা দিন বাঁশি বাজানো বন্ধ করলেই বুঝবেন গন্ডার কাকে বলে, কত প্রকার ও কী কী? ++ স্বামী :আচ্ছা তুমি রোজ রোজ এত ক্রিম মাখো কেন? স্ত্রী :ও মা, এটা আবার কোনো প্রশ্ন হলো না কি? ক্রিম মাখি যেন আমাকে সুন্দর দেখায়। স্বামী :তাহলে ক্রিমটা বোধহয় নকল!