মুরাদনগরে অপহূত মাদ্রাসা ছাত্রী উদ্ধার হয়নি ৯ দিনেও

মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামের দা-এহসান একাডেমির নার্সারী শ্রেণির ছাত্রী উম্মে হাবিবাকে (৭) অপহরণের ৯ দিন পরও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত কামাল্লা গ্রামের সাধন মিয়ার মেয়ে মরিয়ম আক্তার (১৩), মর্তুজ আলীর ছেলে রাজ্জাক মিয়া (৪০) অপহরণের কথা স্বীকার করলেও অপহূত স্কুল ছাত্রী উদ্ধার না হওয়ায় মেয়েটির মা-বাবা মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। অপহূতার পিতা হাবিবুর রহমান ও থানা সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর শনিবার উম্মে হাবিবা নিজ বাড়ি থেকে কামাল্লা গ্রামের ইদ্রিস মোল্লার দোকানে যাওয়ার পথে অপহূত হয়। পরে হাবিবার বাবা হাবিবুর রহমান সাতজনের বিরুদ্ধে মুরাদনগর থানায় মামলা দায়ের করলে ১৪ অক্টোবর রাতে উল্লেখিত দু’জনকে গ্রেফতার করে পুলিশ।