৮৮ বছরেও ফেরী করে চলে জীবন

ফরিদপুরের মধুখালী উপজেলার বিভিন্ন বাজারে ৮৮ বছরের এক বৃদ্ধ ঘাড়ে পানের ডালি নিয়ে ফেরি করে পান বিক্রি করে সে তার ৫ জনের সংসারে জীবিকা নির্বাহ করে চলেছেন। তার নাম আবুল হোসেন সেখ (৮৮) পিতা মৃত.আহম্মাদ সেখ। তার বাড়ি রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার খোদরামদিয়া গ্রামে। স্ত্রী, ১ কন্যা, ৩ পুত্রের নিয়ে সংসার চালাতে তার এই বয়সে এখনও মধুখালী সদরহাট, বাগাট গরুর হাট, বালিয়াকন্দি বাজার এবং জামালপুর বাজারে তিনি গাওয়াল করে পান বিক্রি করেন। এতে তার প্রতিদিন যা বিক্রি হয় তার থেকে ১০০ থেকে ১৫০ টাকা বা কোনদিন ২০০ টাকা লাভ হয়। একমাত্র মেয়েটিকে এইচএসসি পাস করিয়ে বিয়ে দিয়েছেন। বড় ছেলে এইচএসসি পাস করেছে, দ্বিতীয়টি কলেজে প্রথমবর্ষের ছাত্র। ছোট ছেলেটি এবার এসএসসি পরীক্ষা দিবে। বৃদ্ধ আবুল হোসেন বলেন- ছেলেদের খরচ মেটাতে এ কাজ করতে হয়। বাড়িতে তার স্ত্রী দু’একটি গরু-ছাগল পালন করেন, তা দিয়ে সংসার চালান।