নান্দাইলে প্রতিপক্ষের ঘরে পেট্রোল ঢেলে আগুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরনগর গ্রামে গতকাল রবিবার আব্দুল লতিফ নামে এক কৃষকের বসতঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। আগের দিন শনিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনা নিয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ এই ঘটনাটি ঘটিয়েছে বলে আব্দুল লতিফ নান্দাইল মডেল থানায় অভিযোগ করেছেন। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জাহিদুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করার দায়িত্ব দেয়া হয়েছে।