জাল নোট শনাক্তে হাটে বাজারে বুথ
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৩, ২১:৩৬
জাল নোট চিহ্নিত করতে হবিগঞ্জ জেলার বিভিন্ন হাট-বাজারে ‘জাল নোট শনাক্তকরণ বুথ’ স্থাপন করেছে সোনালী ব্যাংক। কোরবানির পশুর হাটকে উপলক্ষ করে সোনালী ব্যাংকের হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বিনয় কৃঞ্চ সাহার নেতৃত্বে এ বুথ স্থাপন করা হয়। জানা গেছে, জেলার আটটি উপজেলার বড় বড় হাট-বাজারে এ বুথ স্থাপন করা হয়েছে। এ কার্যক্রম তদারকির জন্য বাংলাদেশ ব্যাংক থেকে তিনটি টিম গঠন করা হয়। টিমের নেতৃত্বে ছিলেন সোনালী ব্যাংকের ডিডি হুমায়ূন আহমদ খান চৌধুরী, বিপ্লব চন্দ্র দত্ত ও সুভাষ চন্দ্র আচার্য। হবিগঞ্জের জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারসহ স্থানীয় প্রশাসন এ কাজে সার্বিক সহায়তা প্রদান করেন। এর ফলে জাল নোটের ব্যবহার অনেকটাই বন্ধ করা সম্ভব হয়েছে।