দিনাজপুরে এগার মাদকসেবীর দণ্ড
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৩, ২১:৩৭
দিনাজপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনায় ১১ জন মাদক সেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।
গতকাল রবিবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রিয় সিন্ধু তালুকদারের নেতৃত্বে একাধিকস্থানে অভিযান চালিয়ে ১১ জন মাদক সেবীকে আটক করা হয়। আটক মাদক সেবীদের প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাস করে কারাদন্ড দেন।
পুলিশ সুপার সারোয়ার মোর্শেদ শামীম জানান, নাশকতামূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার বেলা ১১টা পর্যন্ত ৪০ জনকে আটক করা হয়।