ঝুঁকিপূর্ণ দালান
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৩, ২১:৫৪
বহুকালের পুরনো জরাজীর্ণ দালান ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে পুরনো ঢাকার বিভিন্ন রাস্তার পাশ ঘেঁষে। কোনটি ভাঙ্গাচুরা, কোনটির গায়ে জন্মেছে বটগাছ। এসব ভবন অপসারণ না করলে যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি শাঁখারীবাজার থেকে তোলা -সামসুল হায়দার বাদশা