সাড়ে ৩৩ লাখ টাকার জালনোট উদ্ধার
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৩, ২১:৫৬
বিপুল পরিমাণ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে রাজধানীর শাহআলী থানা এলাকা থেকে জয়নাল আবেদীন (৩৮) নামের ঐ ব্যক্তিকে গ্রেফতার করে থানা পুলিশ।
শাহআলী থানা পুলিশ জানিয়েছে, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মশিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার রাত ৯টার দিকে শাহআলীর জি ব্লকের এক নম্বর রোডের ১৬ বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় জয়নাল আবেদীনকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ৩৩ লাখ ৬০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। ঐ বাড়িতে জাল টাকা তৈরির সরঞ্জামও পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে পুলিশ। এই ঘটনায় জয়নালের বিরুদ্ধে শাহআলী থানায় মামলা দায়ের করা হয়েছে।