আহছানিয়া মিশন হাসপাতালে বিনামূল্যে স্তন ক্যান্সার শনাক্ত করার কর্মসূচি
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৩, ২১:৫৬
অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতার মাস। এ মাস উদযাপনের অংশ হিসেবে রাজধানীর আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল বিনামূল্যে স্তন ক্যান্সার শনাক্ত করার কর্মসূচি হাতে নেয়। এ উপলক্ষে মিরপুর-১৪ নম্বর সেকশনে অবস্থিত এই হাসপাতালে ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে ঐ সেবা চলছে। মাসব্যাপী বিশেষজ্ঞ চিকিত্সকদের একটি দল হাসপাতাল ভবনের নিচতলায় এ কার্যক্রম পরিচালনা করছে।