দিনাজপুরে জামায়াতের ৮ পলাতক নেতাকর্মী গ্রেফতার

দিনাজপুরে নাশকতামূলক ঘটনার অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক ৮ জামায়াত নেতা-কর্মীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত শনিবার মধ্যরাত থেকে গতকাল রবিবার পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে নাশকতামূলক ঘটনার অভিযোগে দায়েরকৃত দ্রুত বিচার আইনের মামলায় ৮ জনকে গ্রেফতার করে। চিরিরবন্দরের জামায়াতের রোকন রবিউল আলম, মাহবুব হোসেন ও ইউনুস আলী, কোতয়ালী থানা জামায়াতের নেতা জুয়েল ইসলামসহ আটজনকে গ্রেফতার করা হয়।