চট্টগ্রামে লেবার পার্টির সভাপতি আটক
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৩, ২২:৩৮
বাংলাদেশ লেবার পার্টির চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আলাউদ্দিন আলীকে আটক করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর আবাসিক এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত আলাউদ্দিন ১৮ দলীয় জোটের নগর কমিটির যুগ্ম আহবায়ক হিসাবেও দায়িত্ব পালন করছেন।