সাংবাদিক আবুল খায়েরের মায়ের মৃত্যুতে ডিইউজের শোক
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৩, ২২:৩৯
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতৃবৃন্দ দৈনিক ইত্তেফাকের সিটি এডিটর ও ইউনিট প্রধান সাংবাদিক আবুল খায়েরের মা জাহানারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
গতকাল এক শোক বার্তায় ডিইউজে সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদান জানান।