যশোর আইনজীবী সমিতির সভাপতি এজেডএম ফিরোজের ইন্তেকাল
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৩, ২২:৩৯
জেলা আইনজীবী সমিতির সভাপতি, আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাবলিক প্রসিকিউটর মুক্তিযোদ্ধা এজেডএম ফিরোজ (৬৫) হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল রবিবার সকালে শহরের পোস্ট অফিস পাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। তিনি যশোর সদরের প্রয়াত সংসদ সদস্য রওশন আলীর বড় ছেলে। যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গতকাল বিকালে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সদরের নওদা গ্রামে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে মরহুমের কফিন জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আনা হয়। সেখানে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুবমহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সাংস্কৃতিক সংগঠন স্পন্দন যশোরের নেতৃবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করেন।