মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৩, ২২:৪০
মো. আছমত আলী খান
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী, সাবেক প্রাদেশিক পরিষদ, গণপরিষদ ও জাতীয় সংসদ সদস্য এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলভী আছমত আলী খানের ২০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আগামী রবিবার বাদ আছর মাদারীপুরে মরহুমের বাসভবন সংলগ্ন চাঁদমারী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া মরহুমের জন্মস্থান দুধখালী ইউনিয়নের মধ্য হাউসদী গ্রামের খানবাড়ী জামে মসজিদ, পূর্ব হাউসদী বাজার জামে মসজিদ ও বলসা জামে মসজিদে বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুমের বড় ছেলে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এসব অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকতে বিনীত অনুরোধ জানিয়েছেন।
আবু বকর
মঠবাড়িয়া উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা আবু বকরের (আবু মেম্বর) ৮ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি দক্ষিণ মিঠাখালীতে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।