রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোত্সব অনুষ্ঠিত
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৩, ২২:৪০
রাঙ্গামাটির আসামবস্তি বুদ্ধাঙ্কুর বৌদ্ধবিহারে ১৪তম দানোত্তম কঠিন চীবর দানোত্সব রবিবার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান মালার মধ্যে ছিল প্রথম পর্ব ভোর ৪টায় পরিত্রাণ পাঠ, সকাল ৬টায় পুষ্পপূজা ও ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, সকাল ৭টায় জাতীয় পতাকা ও ধর্মীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় বুদ্ধপূজা, শীলগ্রহণ, উপগোপ্ত বৌদ্ধের বৌদ্ধমূর্তিদান, সংঘদান ও ভিক্ষুসংঘের ধর্মদেশনা, সকাল সাড়ে ১১টায় অনুত্তর পুণ্যাক্ষেত্র ভিক্ষুসংঘকে পিন্ডদান, ১২টায় অতিথিবৃন্দের আপ্যায়ন, দ্বিতীয় পর্ব দুপুর ১.৪৫ মি: অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষুসংঘের ও আমন্ত্রিত অতিথিবৃন্দের আসন গ্রহণ, দুপুর ১.৫০মি: “বুদ্ধাকুর” নামক সংকলনের মোড়ক উন্মোচন, দুপুর ২টায় দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান, সন্ধ্যা ৬টায় ফানুস বাতি উড্ডয়ন ও সন্ধ্যা ৭টায় বৌদ্ধ কীর্ত্তন অনুষ্ঠান এর মধ্য দিয়ে যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয় “১৪তম দানোত্তম কঠিন চীবর দানোত্সব”।
প্রথম পর্বের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপি’র সভাপতি এডঃ দীপেন দেওয়ান। দ্বিতীয় পর্বের প্রধান ধর্মলোচক হিসাবে উপস্থিত ছিলেন চানগাঁও সর্বজনীন বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ এস.লোকজিত্ থের।
অনুষ্ঠানের শুরুতে রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে স্বাগত ভাষণ প্রদান করেন ডাঃ সুপ্রিয় বড়ুয়া।
দানোত্তম কঠিন চীবর দানোত্সবটি শেষ পর্যন্ত রাঙ্গামাটিতে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠির মিলন মেলায় পরিণত হয়। এতে প্রায় দুই হাজার নারী পুরুষ পুণ্যার্থী অংশ গ্রহণ করেন।