২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৩, ১৯:২৮
প্রাথমিক বিজ্ঞান
মো. জাহিদুল ইসলাম, সহকারি শিক্ষক
মাসকট ইনোভেটিভ স্কুল এন্ড কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষার্থীরা আজ অধ্যায়-৮ ও ৯ থেকে নৈর্ব্যক্তিক উত্তর প্রশ্ন আলোচনা করা হলো:
অধ্যায়-৮: মহাবিশ্ব
১। চাঁদ, সূর্য, নক্ষত্র—এগুলো কি নামে পরিচিত ?
(ক) গ্রহ (খ) জ্যোতিষ্ক
(গ) নীহারিকা (ঘ) ছায়াপথ
২। নিচের চারটির মধ্যে কোনটি উপগ্রহ ?
(ক) সূর্য (খ) চাঁদ (গ) মঙ্গল (ঘ) শুক্র
৩। কক্ষপথে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে—
(ক) ৩৬৫ দিন (খ) ৩৬৪ দিন
(গ) ৩৬৫ দিন ৬ ঘণ্টা (ঘ) ২৪ ঘণ্টা
৪। যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তারা কী ?
(ক) চাঁদ(খ) নক্ষত্র (গ) গ্যালাক্সি (ঘ) নীহারিকা
৫। পৃথিবী ছাড়া সৌরজগতের আরও কয়টি গ্রহ রয়েছে ?
(ক) ৭টি (খ) ৮টি (গ) ৯টি (ঘ) ১০টি
৬। সূর্যের মতোন অনেক নক্ষত্র মিলে যে বিশাল এক একটি সমাবেশ তা কী ?
(ক) মহাজগত্ (খ) মহাবিশ্ব
(গ) মহাগ্রহ (ঘ) ছায়াপথ
৭। বিপুলসংখ্যক গ্যালাক্সি এবং এদের মধ্যবর্তী স্থান মিলে কী হয় ?
(ক) মহাজগত্ (খ) মহাবিশ্ব
(গ) মহাগ্রহ (ঘ) সৌরজগত্
৮। বৈজ্ঞানিক গ্যালিলিও কোনটি উদ্ভাবন করেন ?
(ক) টেলিস্কোপ বা দূরবীণ
(খ) মাইক্রোস্কোপ ও অণুবীক্ষণ যন্ত্র
(গ) বিশ্ব রহস্য উদ্ভাবন
(ঘ) ওপরের সবগুলো
৯। আয়তনের চাঁদ পৃথিবীর মোট—
(ক) ভাগ (খ) ভাগ (গ) ভাগ (ঘ) ভাগ
১০। বিজ্ঞানের মূল লক্ষ্যে পৌঁছানোর প্রধান উপায় কী ?
(ক) যন্ত্র (খ) সূত্র (গ) তত্ত্ব (ঘ) ছায়াপথ
১১। শীতকালে আমরা শীত অনুভব করি কেন ?
(ক) শীতকালে রাত-দিন সমান হয় বিধায় (খ) সূর্যের আলো বেশি পায় সেজন্য
(গ) সূর্যের আলো কম পায় তাই
(ঘ) শীতকালে দিন বড় হয় সেজন্য
১২। মনে কর, তুমি চাঁদ, সূর্য ও গ্রহদের সম্পর্কে নতুন তথ্য উদ্ভাবন করতে ইচ্ছুক। তুমি কীভাবে নতুন তথ্য উদ্ভাবন করবে ?
(ক) গ্যাসপিন্ড (খ) টেলিস্কোপ
(গ) দূরবীণ (ঘ) ওপরের খ ও গ
১৩। শুদ্ধ উত্তরটি চিহ্নিত কর—
(ক) চাঁদ একটি নক্ষত্র (খ) চাঁদ একটি উপগ্রহ (গ) চাঁদ একটি গ্রহ (ঘ) চাঁদ একটি গ্রহাণু
১৪। দিনরাত্রির কারণ হলো—
(ক) পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে
(খ) সূর্য উদয় হয় ও অস্ত যায়
(গ) পৃথিবী নিজ অক্ষের ওপরে পাক খায়
(ঘ) চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে
১৫। ঋতু পরিবর্তন হয় কখন ?
(ক) পৃথিবীর আহ্নিক গতির জন্য
(খ) পৃথিবীর বার্ষিক গতির জন্য
(গ) পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার বলে
(ঘ) সূর্যের তাপমাত্রার পরিবর্তন ঘটে বলে
১৬। কোনটি সৌরজগতের বস্তু নয় ?
(ক) পৃথিবী (খ) ধুমকেতু
(গ) গ্যালাক্সি (ঘ) চাঁদ
১৭। পৃথিবীতে দিন-রাত হয় কোনটির কারণে ?
(ক) বার্ষিক গতি (খ) আহ্নিক গতি
(গ) আহ্নিক গতি ও বার্ষিক গতি(ঘ) কোনটিই নয়
অধ্যায়-৯: আমাদের জীবনে প্রযুক্তি
১৮। প্রযুক্তির উদ্ভাবনে কোনটি প্রয়োজন ?
(ক) আর্থিক সামর্থ্য (খ) দৈহিক সামর্থ্য
(গ) বিজ্ঞানের জ্ঞান (ঘ) বংশগত পরিচয়
১৯। কোনটি প্রযুক্তি দ্বারা প্রভাবিত নয় ?
(ক) শিক্ষা (খ) যাতায়াত
(গ) কৃষি (ঘ) দিন ও রাতের দৈর্ঘ্য
২০। পরীক্ষা-নিরীক্ষা থেকে প্রাপ্ত জ্ঞানকে কী বলে ?
(ক) প্রযুক্তি (খ) বিদ্যা(গ) বিজ্ঞান (ঘ) দক্ষতা
২১। বিজ্ঞানীর আবিষ্কৃত জ্ঞানকে মানুষের প্রয়োজনে ব্যবহার করাকে কী বলে ?
(ক) দক্ষতা (খ) প্রযুক্তি
(গ) পরীক্ষা-নিরীক্ষা (ঘ) বিদ্যা
২২। কোন যন্ত্রে শব্দতরঙ্গ ব্যবহার করে দেহের অভ্যন্তরে কোন অঙ্গের ছবি নেওয়া হয়?
(ক) এক্স-রে (খ) লেজার
(গ) আলট্রাসনোগ্রাম (ঘ) স্টেথোস্কোপ
২৩। শরীরের ভেতরের ভাঙা হাড়কে শনাক্ত করতে কোনটি ব্যবহার করা হয় ?
(ক) ইসিজি মেশিন (খ) লেজার
(গ) এক্স-রে (ঘ) আলট্রাসনোগ্রাফ
২৪। দা, কুড়াল, লাঙল, ঢেঁকি-এগুলো কোন যুগের প্রযুক্তি ?
(ক) প্রাচীন যুগের (খ) নতুন প্রযুক্তির
(গ) আধুনিক যুগের (ঘ) জৈব প্রযুক্তির যুগের
২৫। নিচের কোনটি আধুনিক প্রযুক্তি ?
(ক) তালের পাখা (খ) দা
(গ) কম্পিউটার (ঘ) ঘোড়ার গাড়ি
২৬। আধুনিক প্রযুক্তির লাঙল কোনটি ?
(ক) দেশি লাঙল (খ) লিফট পাম্প
(গ) অগভীর নলকূপ (ঘ) পাওযার টিলার
২৭। কতসাল পর্যন্ত কৃষি প্রযুক্তির অগ্রগতি ছিল খুব ধীর গতির ?
(ক) ১৭০০ সাল (খ) ১৮০০ সাল
(গ) ২০০০ সাল (ঘ) ২০১০ সাল
২৮। নিচের কোন উক্তিটি সঠিক ?
(ক) প্রযুক্তি ও বিজ্ঞানের মধ্যে কোনো সম্পর্ক নেই
(খ) প্রযুক্তি ও বিজ্ঞান অভিন্ন
(গ) বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কযুক্ত (ঘ) প্রযুক্তির জন্য বিজ্ঞানের প্রয়োজন নেই
২৯। সালমা পঞ্চম শ্রেণির ছাত্রী। সে এক নাগাড়ে তিন ঘন্টার বেশি টেলিভিশন ও কম্পিউটার খেলনা ব্যবহার করে। এর ফলে সালমার কী ক্ষতি হবে ?
(ক) মস্তিষ্কের (খ) স্বাস্থ্যের
(গ) হাতের (ঘ) বুকের
উত্তর : (১) খ; (২) খ; (৩) গ; (৪) খ; (৫) ক; (৬) খ; (৭) খ; (৮) ক; (৯) ঘ; (১০) ক; (১১) গ; (১২) ঘ; (১৩) খ; (১৪) গ; (১৫) খ; (১৬) গ; (১৭) খ; (১৮) গ; (১৯) ঘ; (২০) গ; (২১) খ; (২২) গ; (২৩) গ; (২৪) ক; (২৫) গ; (২৬) ঘ; (২৭) ক; (২৮) গ; (২৯) খ;