লেনোভোর কারিগরি কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৩, ১৯:৩৭
লেনোভো ব্র্যান্ডের দেশিয় পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড তাদের কল্যাণপুরস্থ সার্ভিস সেন্টারে সম্প্রতি ২ দিনব্যাপী আয়োজন করে ‘লেনোভো টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রাম’ শীর্ষক কর্মশালা। এতে গ্লোবাল ব্র্যান্ডের বিভিন্ন শাখা অফিসের ১৪ জন সার্ভিস ইঞ্জিনিয়ার অংশগ্রহণ করেন। কারিগরি কর্মশালাটি পরিচালনা করেন ভারত থেকে আগত লেনোভোর টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার মাহবুপ খান। তিনি লেনোভোর পণ্য পরিচিতি, ইনস্টল প্রক্রিয়া, সিস্টেম রিকভার, সিস্টেমে উইন্ডোজ ৮ ব্যবহার, লেনোভো পণ্যের সার্ভিস সর্ম্পকিত বিভিন্ন বিষয় এবং ক্রেতাদের কাছ থেকে সার্ভিস সম্পর্কিত যা যা জিজ্ঞাসাবাদ আসতে পারে সেগুলোর উপর প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ শেষে গ্লোবাল ব্র্যান্ডের পরিচালক জসিম উদ্দিন খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী সকল সার্ভিস ইঞ্জিনিয়ারকে লেনোভোর পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লেনোভো বাংলাদেশের পণ্য ব্যবস্থাপক হাছান রিয়াজ জিতু। দ্রুত ও দক্ষতার সাথে গ্রাহক সেবা প্রদান করা এবং গ্রাহক সেবার মান উন্নয়নই ছিল এই কর্মশালার মূল উদ্দেশ্য।