গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

বাচ্চাদের থিম পার্ক বা প্লে¬ জোনে প্রায়ই এমন এক ধরনের গাড়ি দেখতে পাওয়া যায় যেগুলোতে নির্দিষ্ট কয়েন দিলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বেশ অনেকটা সময় চলতে থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রেই এই গাড়িগুলো হয় মন্থর গতির এবং এগুলোর চলাচলও সীমিত থাকে পার্ক বা প্লে¬ জোনের সীমিত জায়গায়। যদিও চাইলে এ ধরনের গাড়িতেও যে ভালো রকমের গতি সঞ্চার করা যায় সেটিই প্রমাণ করে দেখিয়েছেন ইউকের অধিবাসী বেন রাশফোর্থ। ইস্ট ইয়র্কশায়ারের ইয়র্ক রেসওয়েতে তিনি প্যাট ওয়ান নামের কয়েন চালিত যে গাড়িটি প্রদর্শন করেন সেটি মাত্র ৩.৩২৪৯ সেকেন্ডে ৬০ মাইল গতি ওঠাতে সমর্থ হন এবং চারভাগের এক মাইল পথ পাড়ি দিতে তার তৈরি এই গাড়িটির সময় লাগে ১২.০৭১ সেকেন্ড।