সোহান খানের বাগদান

ছোটপর্দার ব্যস্ত অভিনেতা সোহান খান ও আফসানা খানের বাগদান সম্পন্ন হয়েছে। উভয় পরিবারের সম্মতিতেই গত ৩ অক্টোবর আফসানা খানের বাসাবোস্থ বাসায় বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। পারিবারিকভাবেই এই বিয়ের আনুষ্ঠানিকতা হতে চলেছে। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি অফিসার্স ক্লাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই সোহান খান তার নববধূকে ঘরে তুলবেন। আফসানা খান স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ইংরেজিতে অনার্স পড়ছেন।