সুবল দাসের সুরে সমরজিতের গান

আজ দেশটিভিতে ‘এত সুর এত গান’ অনুষ্ঠানে গাইবেন দিল্লির ক্লাসিক্যাল শিল্পী সমরজিত্ রায়। তার সাথে গাইবেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। আজকের আয়োজনটি পুরোটাই কিংবদন্তি সংগীতজ্ঞ সুবল দাসকে উত্সর্গ করা হয়েছে। তাই অতিথি শিল্পীরা সুবল দাসের সুরের গানগুলোই গাইবেন। আজকের আয়োজনের গান প্রসঙ্গে সমরজিত্ রায় বলেন, ‘এই অনুষ্ঠানটি একটি আলাদা বৈশিষ্ট্যে কাজ করে। সেই হিসেবে সুবল দা’র সুরের গানগুলোই করব।’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রেজওয়ানুল কবীর মাসুম।