ফেডারেশন কাপ ফুটবল
৪ নভেম্বর শুরু
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৩, ২১:২৭
৩ নভেম্বর ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার কথা জানিয়ে ছিল বাফুফে। কিন্তু পরে মনে পড়েছে সেই দিনটা জেল হত্যা দিবস। তাই এক দিন পিছিয়ে ৪ নভেম্বর টুর্নামেন্ট শুরু করবে বাফুফে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তথা পেশাদার লিগের ১০ ক্লাব এবং লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগের (বিসিএল) সাত দল নিয়ে ১৭ দল খেলার কথা শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হচ্ছে কিনা নিশ্চিত না। কারন আজ এন্ট্রি জমা দেয়ার শেষ দিনে বাফুফে দেখবে কতটা দল নাম জমা দিয়েছে। তার উপর নির্ভর করবে কয়টি দল নিয়ে আসন্ন ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট হবে। বাংলাদেশ চ্যাম্পিয়শিপ লিগের কয়েকটি ক্লাব ফেডারেশন কাপ ফুটবলে খেলতে আগ্রহ দেখাচ্ছে না বলে বাফুফে সুত্রে জানা গেছে। তারা নাকি কারন দেখাচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি।