এ্যাপোলোতে স্তন ক্যান্সার শনাক্তে বিশেষ সেবা

স্তন ক্যান্সার দ্রুত শনাক্তকরণ ও প্রতিরোধে আগামী ২৩ থেকে ৩০ অক্টোবর (শুক্রবারসহ) প্রতিদিন চল্লিশোর্ধ্ব বয়সী নারীদের সকল প্রকার ম্যামোগ্রাম পরীক্ষা ২৫% কমমূল্যে করার বিশেষ সেবা দিচ্ছে অ্যাপোলো হসপিটালস ঢাকা। স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে এই সেবা প্রদান করছে অ্যাপোলো। এই পরীক্ষার মাধ্যমে স্তন ক্যান্সারের ঝুঁকি দ্রুত শনাক্ত করা সম্ভব। প্রারম্ভিক অবস্থায় স্তন ক্যান্সার শনাক্ত করা গেলে উন্নত চিকিত্সার মাধ্যমে এই রোগ থেকে আরোগ্য লাভ করা যায়। অ্যাপোলো হসপিটালস ঢাকার জেনারেল ম্যানেজার ডা. শাগুফা আনোয়ার বলেছেন, সিএসআর অ্যাক্টিভিটিসের অংশ হিসেবে এই হাসপাতাল স্তন ক্যান্সারের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপের পাশাপাশি স্তন ক্যান্সার দ্রুত শনাক্তকরণ ও প্রতিরোধে এই ধরনের একটি মহতি উদ্যোগ নিয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি