টর্নেডোতে লণ্ডভণ্ড মধুখালী

রবিবার সন্ধ্যায় টর্নেডোর আঘাতে মধুখালীর ৩০ গ্রামের হাজার হাজার গাছপালা, ঘর-বাড়ি ও রোপা আমনের ব্যাপক ক্ষতি হয়েছে। অল্প সময়ের টর্নেডোর আঘাতে মধুখালী সদর ইউনিয়নের কালপোহা, উলুহাট, রায়েকদাহ, পাঁচই, টাকদিয়া, মাকড়াইলগ্রাম। নওপাড়া ইউনিয়নের মধ্য নওপাড়া, নওপাড়া বাজার, কুড়ানিয়ারচর, পিছলিয়া ও তারাপুর কামারখালী ইউনিয়নের মধুমতি নদীর পাড় দিয়ে ফুলবাড়িয়া, রাজধরপুর ও গন্ধখালীসহ বাগাট এবং ডুমাইন ইউনিয়নের ১৬ গ্রামের রাস্তার বড় বড় গাছপালা উপড়ে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সোমবার সকালে উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু ও উপজেলা নির্বাহী অফিসার মো. নাসির উদ্দিন মাহমুদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।