ভাই হত্যার অভিযোগে
কেন্দুয়ায় বড়ভাই আটক
কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৩, ২২:১৮
কেন্দুয়ায় ছোটভাইকে হত্যার অভিযোগে বড়ভাই আলী হোসেনকে আটক করেছে পুলিশ। আটককৃতকে আদালতে হস্তান্তর করা হয়েছে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, আলী হোসেন তার মায়ের কাছে অল্পকিছু টাকার জন্য বায়না ধরে। টাকা না দেয়ায় মায়ের সঙ্গে অভিমান করে শুক্রবার রাতে ছোটভাই সাগরকে (৬) নিয়ে পার্শ্ববর্তী কচি চেয়ারম্যানের পুকুরের পানিতে ডুবিয়ে মেরে ফেলে। এবং নিজে নিখোঁজ হয়ে যায়। ২ দিন পর বাড়িতে এসে গতকাল রবিবার ভোরে আলী হোসেন নিজেই কেন্দুয়া থানা পুলিশকে ভাইয়ের লাশ পুকুরে ভাসছে বলে অবহিত করে। এতে পুলিশের সন্দেহ হলে ভাই আলী হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে সে তার ভাইকে পানিতে ডুবিয়ে হত্যার কথা স্বীকার করে।