ফুলবাড়ীয়া মণ্ডলবাড়ী হাইস্কুলের ভবন উদ্বোধন
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৩, ২২:২১
শুক্রবার ময়মনসিংহ ফুলবাড়ীয়ার মণ্ডলবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা-এর উপদেষ্টা ফেরদৌসী রহমান কুসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন। বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক আকবর সিরাজী।—প্রেস বিজ্ঞপ্তি