রাবির আবাসিক হল খুলবে ২৯ অক্টোবর

দুর্গাপূজা ও ঈদ-উল-আজহার ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বে ২৪ অক্টোবর হল খুলে দেয়ার তারিখ নির্ধারিত থাকলেও তা পরিবর্তন করে ২৯ অক্টোবর করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা ও ঈদ-উল আজহার ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ ৩০ অক্টোবর থেকে যথারীতি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ ২৪ অক্টোবর তারিখের পরিবর্তে ২৯ অক্টোবর সকাল ৮টায় খুলবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের পরিচয়পত্র সার্বক্ষণিকভাবে সঙ্গে রাখতে হবে।