সরকার নৈরাজ্য সৃষ্টি করতে চায়
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৩, ২২:২৩
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সরকার ঘোলা পানিতে মাছ শিকারের উদ্দেশ্যে দেশব্যাপী নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে।
সোমবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করে বলেন, বিরোধী দল কোন সভা-সমাবেশের ঘোষণা করলেই সরকারি দলের পক্ষ থেকে পাল্টা সভা-সমাবেশের আহ্বান করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ ১৮ দলীয় জোটের নেতা-কর্মী ও আলেমদের মুক্তি দিয়ে অবিলম্বে পদত্যাগ করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। -প্রেস বিজ্ঞপ্তি