ঈদুল ফিতর উপলক্ষে ওয়ালটন ফ্রিজ ক্রয়ে ক্রেতাদের জন্য রয়েছে নতুন গাড়ি পাওয়ার সুযোগ। প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেইন সিজন-ফোর এর আওতায় এ সুবিধা দেওয়া হচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে এ সিজনের প্রথম নতুন গাড়িটি পেয়েছেন কিশোরগঞ্জের আব্দুল মমিন বাচ্চু। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে কর্মরত বাচ্চুর পরিবারে এখন আনন্দের বন্যা। গত বৃহস্পতিবার কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুল মমিন বাচ্চুর কাছে নতুন গাড়িটি হস্তান্তর করা হয়। তার হাতে গাড়ির চাবি তুলে দেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহদী হাসান, ওয়ালটনের নির্বাহী পরিচালক মো. হুমায়ূন কবীর এবং মোহাম্মদ রায়হান। দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন এর আওতায় যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম কিংবা ই-প্লাজা থেকে ফ্রিজ কিনে রেজিস্ট্রেশন করলে ক্রেতারা পেতে পারেন নতুন গাড়ি, ফ্রি পণ্য অথবা লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশ ভাউচার। — প্রেস বিজ্ঞপ্তি