রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মজেন্দ্র চন্দ্র কোচ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মজেন্দ্র চন্দ্র কোচ (৬৫) গত রবিবার নিজ বাড়িতে পরলোকগমন করেন। রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল তার সত্কার সম্পন্ন হয়েছে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ডা. আহম্মেদ আলী টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নাগবাড়ী ইউনিয়নের চালা সরাই গ্রামের মুক্তিযোদ্ধা ডা. আহম্মেদ আলী গতকাল হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, তিন ছেলে এবং দুই মেয়ে রেখে গেছেন।