শোক সংবাদ
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৩, ২২:৩৯
রওশন আলম মাস্টার
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এম.এ হোসেন সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক রওশন আলম মাস্টার (আবু) (৬০) দক্ষিণ মরুয়াদহ গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি ১ স্ত্রী ও ৩ মেয়ে রেখে গেছেন।
ডা. জোহরা খাতুন
গাইবান্ধার ডেভিড কোম্পানি পাড়ার চিকিত্সক মরহুম ডা. মোজাম্মেল হকের স্ত্রী ও ঢাকার ল্যাব এইড হাসপাতালের কিডনি বিভাগীয় প্রধান ডা. জাহাঙ্গীর কবিরের মা ডা. জোহরা খাতুন (৮১) গতকাল রাজধানীর এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
দুদজান বেগম
ফরিদপুরের মধুখালী উপজেলার গোন্দারদিয়া পূর্বপাড়া নিবাসী ও জেলা চিনিকল শ্রমজীবী ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক মো. জহুরুল হকের মা দুদজান বেগম (৮৫) গতকাল নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
হাজী আ. রশিদ মিয়া
কিশোরগঞ্জের কটিয়াদী প্রেসক্লাবের সাবেক সম্পাদক রুহুল আমিন রাজুর চাচা হাজী আ. রশিদ মিয়া (৭৫) গতকাল বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।