মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং প্রভিটা গ্রুপের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়। এ চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং ‘মাইক্যাশ’-এর মাধ্যমে দেশব্যাপী প্রভিটা গ্রুপের ডিপো এবং ডিস্ট্রিবিউটর পয়েন্ট থেকে অর্থ সংগ্রহ করা যাবে। ব্যাংকের হেড অব মোবাইল ব্যাংকিং মো. রফিকুল হক ভুঁইয়া এবং প্রভিটা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মাদ নূরুন-নবী ভুঁইয়া চুক্তিতে স্বাক্ষর করেন
০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সেবা ঘর সম্প্রতি যমুনা ফিউচার পার্কে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা নর্থ জোনপ্রধান মো. আমিনুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
০০০০
ওয়ান ব্যাংক লিমিটেড এবং ডিমানির মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুসারে ওকে ওয়ালেট এবং ডিমানি যৌথভাবে গ্রাহকদের নিরাপদ, নিশ্চিন্ত ও দ্রুত লেনদেনের সুবিধা এবং ডিজিটাল ইকো সিস্টেম তৈরির বিষয়ে কাজ করবে। ব্যাংকের হেড অব এমএফএস এন্ড এজেন্ট ব্যাংকিং গাজী ইয়ার মোহাম্মদ ডিমানির কো-ফাউন্ডার এবং ব্যবস্থাপনা পরিচালক আরেফ আর বশির চুক্তিপত্রে স্বাক্ষর করেন
০০
ব্যাংক এশিয়ার ইসলামিক ব্যাংকিং ডিভিশনের উদ্যোগে আয়োজিত ‘ইসলামিক ব্যাংকিং বিষয়ক ওয়ার্কশপ’ সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ইসি চেয়ারম্যান রুমি এ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন ব্যাংক এশিয়া শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান এম আযীযুল হক। ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলীসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন