রেডক্রিসেন্ট হাসপাতাল রক্ষার দাবিতে বরিশালে মানববন্ধন

জেলায় রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল রক্ষার দাবিতে গতকাল সোমবার মানববন্ধন করা হয়েছে। এসময় বক্তারা বলেন, বৃটিশ নারী হলিং বেরীর উদ্যোগে ১৯৩৭ সালে সাধারণ মানুষের চিকিত্সা সেবার জন্য বরিশাল নগরীতে হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়। সমপ্রতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন নামের এক ধণাঢ্য ব্যক্তি এটিকে উন্নত করার নামে তা কুক্ষিগত করে ব্যবসায় প্রতিষ্ঠানে রূপ দিয়েছে। ফলে দাতব্য প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এ পরিস্থিতি থেকে প্রতিকার পেতে মানবন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা। এসময় বক্তব্য রাখেন বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান রিন্টু, বিএনপি নেতা এবায়দুল হক চাঁন, আওয়ামী লীগ নেতা সৈয়দ আনিছুর রহমান প্রমুখ।