ইত্তেফাক রিপোর্ট
আজ সোমবার ‘বিশ্ব মেট্রোলজি দিবস’। ‘আন্তর্জাতিক পদ্ধতির একক মৌলিকভাবে উত্তম’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিএসটিআইর উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এমপি এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল হালিম পৃথক পৃথক বাণী দিয়েছেন। এছাড়া, বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে ওজন ও পরিমাপ বিষয়ক আন্তর্জাতিক শীর্ষ সংস্থা বিআইপিএম-এর পরিচালক মার্টিন মিল্টন এবং বিআইএমএল-এর পরিচালক এ্যান্থনি ডোনেলান বাণী দিয়েছেন। বিশ্ব মেট্রোলজি দিবস-২০১৯ উপলক্ষে জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।