কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ অধ্যাদেশ বাস্তবায়ন করবেন না
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৩, ২২:৫৮
হেফাজতে ইসলামের নেতারা অভিযোগ করেছেন, সরকার তার মেয়াদের একেবারে অন্তিম মুহূর্তে এসে তড়িঘড়ি করে কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ অধ্যাদেশ ২০১৩ বাস্তবায়নের জন্য আবারও তত্পরতা শুরু করেছে। কওমি মাদ্রাসার স্বার্থবিরোধী এই আইন বাস্তবায়ন থেকে সরকার বিরত না থাকলে আলেম সমাজ ও নবীপ্রেমিক জনতা আন্দোলনের মাধ্যমে এই অশুভ পদক্ষেপ প্রতিহত করবে। গতকাল সোমবার এক বিবৃতিতে হেফাজতে ইসলামের নেতারা এসব কথা বলেন।
বিবৃতিদাতা হেফাজতে ইসলাম নেতৃবৃন্দ হলেন মাওলানা শাহ্ মুহিব্বুল্ল¬াহ বাবুনগরী, মাওলানা আবদুল মোমেন খলিফায়ে মাদানী, মাওলানা হাফেজ শামসুল আলম, মাওলানা শাহ্ আহমদুল্লাহ আশরাফ, মাওলানা নুর হোসাইন কাসেমী, মাওলানা তাফাজ্জল হক হবিগঞ্জ, মাওলানা আশরাফ আলী বিজয়পুরী, মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা মুফতি মুজাফফর আহমদ পটিয়া, মাওলানা আবদুল মালেক হালিম, মাওলানা আনওয়ার শাহ্ কিশোরগঞ্জ প্রমুখ।