২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৩, ১৮:০৭
হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা
দেবাশীষ পাল পিন্টু, সহকারি শিক্ষক
ওয়াক আপ উচ্চবিদ্যালয়,ঢাকা
সময়:২ ঘন্টা ৩০ মিনিট পূর্ণমান:১০০
(দ্রষ্টব্য:ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।)
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ:
১–৪০ = ৪০
(১) ব্রাহ্মণ কীভাবে সংসার চালাতেন?
ক. পূজা করে খ. কীর্তন করে
গ. উঞ্ছবৃত্তি করে ঘ. ধর্মকথা শুনিয়ে
(২) অতিথি ব্রাহ্মণরূপে কে এসেছিলেন?
ক. ধর্মদেব খ. বিষ্ণু গ. শিব ঘ. ইন্দ্র
(৩) কে জীবের মধ্যে অবস্থান করেন?
ক. ঈশ্বর খ. দেবতা গ. দেবী ঘ. ইন্দ্র
(৪) আমরা কার স্তব-স্তুতি করি?
ক. ঈশ্বর খ. দেবতা গ. দেবী ঘ. কৃষ্ণ
(৫) ‘যত্র জীবঃ তত্র শিবঃ’—এখানে শিব কে?
ক. দেবতা খ. দেবী গ. ঈশ্বর ঘ. জীব
(৬) ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’
—কথাটি কে বলেছেন?
ক. রামকৃষ্ণ পরমহংসদেব খ. স্বামী পূর্ণানন্দ
গ. স্বামী লোকনাথ ব্রহ্মচারী
ঘ. স্বামী বিবেকানন্দ
(৭) বিষ্ণুর অবতার কয়টি?
ক. আটটি খ. নয়টি গ. দশটি ঘ. এগারোটি
(৮) পরশু শব্দের অর্থ কী?
ক. লাঙ্গল খ. খড়গ গ. চক্র ঘ. কুঠার
(৯) অনন্ত মানে কী?
ক. সর্বশক্তিমান খ. সৃষ্টির সেরা
গ. শেষ ঘ. যার শেষ নেই.
(১০) উপাসনা কিসের অঙ্গ?
ক. মনের খ. দেহের গ. ধর্মের ঘ. কর্মের
(১১) উপাসনা একটি—
ক. সাপ্তাহিক কর্ম খ. পাক্ষিক কর্ম
গ. মাসিক কর্ম ঘ. নিত্যকর্ম
(১২) ‘উপ’ অর্থ কী?
ক. দূরে খ. নিকটে গ. পাশে ঘ. আসন
(১৩) সাকার অর্থ কী?
ক. আকার খ. নিরাকার গ. বিরাট ঘ. ঈশ্বর
(১৪) ‘স’ এর স্থলে ‘হ’ উচ্চারণ করতেন কারা?
ক.পারসিকরা খ. গ্রিকরা
গ. আফগানরা ঘ. তুর্কিরা
(১৫) আত্মারূপে সকল জীবের মধ্যে কে বিরাজমান?
ক. দেবতা খ. জীবন গ. ব্রহ্ম ঘ. দেবী
(১৬) আত্মার নতুন দেহ ধারণ করাকে কী বলে?
ক. জন্মান্তর খ. নবজন্ম গ. ইহজন্ম ঘ. পরজন্ম.
(১৭) ইন্দ্রের রাজধানীর নাম কী?
ক. দেবলোক খ. সুরলোক
গ. অমরাবতী ঘ. অমরলোক
(১৮) বেদ কয়খানা?
ক. তিন খ. চার গ. পাঁচ ঘ. ছয়
(১৯) মায়ের কথায় ধ্রুব কার স্মরণ নিয়েছেন?
ক. হরির খ. কৃষ্ণের গ. রামের ঘ. শিবের
(২০) নিবেদিতার মৃত্যু হয় কোথায়?
ক. কোলকাতায় খ. বেলুড়ে গ. দক্ষিণেশ্বরে ঘ. দার্জিলিং-এ
(২১) স্বামী প্রণবানন্দের বাবার নাম কী?
ক. বিষ্ণুচরণ ভুঁইয়া খ. সূর্যকান্ত গ. সূর্যদা ঘ. নরেন
(২২) মানুষে-মানুষে মিলের একটি সূত্র হলো
ক. টাকা-পয়সা খ. জনবল গ. মনুষ্যত্ব ঘ. রাজত্ব
(২৩) পার্থকে কে উপদেশ দিয়েছিলেন?
ক. যুধিষ্ঠির খ. দুর্যোধন গ. শ্রীকৃষ্ণ ঘ. বলরাম
(২৪) সাধনার পথ—
ক. একটি খ. দুইটি গ. পাঁচটি ঘ. বহু
(২৫) ‘যত মত, তত পথ’—কথাটি কে বলেছেন?
ক. বিবেকানন্দ খ. রামকৃষ্ণ গ. সারদা দেবী ঘ, রাণী রাসমণি
(২৬) ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে কোথায় অবতীর্ণ হন?
ক. বৃন্দাবনে খ. মথুরায় গ. গয়ায় ঘ. পুরীতে
(২৭) নারদকে বলা হয়—
ক. দেবর্ষি খ. শ্রুতর্ষি গ. ব্রহ্মর্ষি ঘ. মহর্ষি
(২৮) বিশ্বামিত্র জাতিতে কী ছিলেন?
ক. ক্ষত্রিয় খ. ব্রাহ্মণ গ. বৈশ্য ঘ. শূদ্র
(২৯) স্বাস্থের জন্য দরাকার—
ক. যোগব্যায়াম খ. প্রচুর খাবার
গ. মুখরোচক খাবার ঘ. প্রতিনিয়ত উপবাস
(৩০) কোন তিথিতে বিশেষভাবে উপবাস করার নিয়ম রয়েছে?
ক. একাদশী খ. দ্বাদশী
গ. ত্রয়োদশী ঘ. চতুর্দশী
(৩১) আসন করলে সতেজ থাকে—
ক. পেশি খ. চুল গ. পা ঘ.পেট
(৩২) আসন মনকে—
ক. প্রশান্ত করে খ. চঞ্চল করে
গ. উত্তেজিত করে ঘ. ক্লান্ত করে
(৩৩) সকল প্রকার ব্যাধির বিনাশ ঘটে কোন আসনে?
ক. পদ্মাসন খ. বজ াসন
গ. সর্বাঙ্গসন ঘ. গোমুখাসন
(৩৪) সৌবীর রাজ্যের রাণী ছিলেন কে?
ক. অবলা খ. মৃদুলা গ. বিদুলা ঘ. চপলা
(৩৫) রাণী বিদুলার পুত্রের নাম কী?
ক. বিজয় খ. সঞ্চয় গ. দুর্জয় ঘ. অজয়
(৩৬) মহালয়ার তিথিটি হচ্ছে—
ক. একাদশী তিথি খ. দ্বাদশী তিথি
গ. চতুর্দশী তিথি ঘ. অমাবস্যা তিথি
(৩৭) মহালয়া কোন পূজার আগমনী?
ক. লক্ষ্মীপূজা খ. দুর্গাপূজা
গ. সরস্বতীপূজা ঘ. কালীপূজা
(৩৮) পৃথিবীর প্রাচীনতম ধর্ম কোনটি?
ক. ইসলাম খ. বৌদ্ধ গ. খ্রিষ্টান ঘ. হিন্দু
(৩৯) সকল ধর্মকে সত্য বলে ভাবতে শিখিয়েছে কোন ধর্ম?
ক.ইসলাম খ. বৌদ্ধ গ. খ্রিষ্টান ঘ. হিন্দু
(৪০) দুর্গাপূজার সময় শুক্লপক্ষকে কী বলে?
ক. কৃষ্ণপক্ষ খ. অপরপক্ষ
গ. নিজপক্ষ ঘ. দেবীপক্ষ
পরবর্তী অংশ আগামী শনিবার
উত্তর: ১)গ. ২)ক. ৩)ক, ৪)ক. ৫)গ. ৬)ঘ ৭)গ, ৮)ঘ, ৯)ঘ, ১০)গ, ১১)ঘ, ১২)খ, ১৩)ক, ১৪)ক, ১৫)গ, ১৬)ক, ১৭)গ, ১৮)খ, ১৯)ক, ২০)ঘ, ২১)ক, ২২)গ, ২৩)গ, ২৪)ঘ, ২৫)খ, ২৬)খ, ২৭)ক, ২৮)ক, ২৯)ক, ৩০)ক, ৩১)ক, ৩২)ক, ৩৩)গ, ৩৪)গ, ৩৫)খ, ৩৬)ঘ, ৩৭)খ, ৩৮)ঘ, ৩৯)ঘ, ৪০)ঘ।
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সিএম মিরাজুল ইসলাম, প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
সময় - ২.৩০ ঘণ্টা পূর্ণমান - ১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১। সঠিক উত্তরটি উত্তর পত্রে লিখ:
১–৪০ = ৪০
১) SAARC এর পূর্ণরূপ কী?
(ক) South Asian Association of Regional Cooperation.
(খ) South Asian Associate for Regional Cooperation.
(গ) South Asian Association for Regional Conference.
South Asian Association for Regional Cooperation.
২)UNDP প্রতিষ্ঠিত হয়েছে কেন?
(ক) শিশু অধিকার রক্ষা ও পরিবেশ উন্নয়নে (খ) নারী অধিকার রক্ষা ও পরিবেশ উন্নয়নে
(গ) যুদ্ধ বন্ধ ও দারিদ্র্য দূরীকরণে পরিবেশ উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণে
৩) ওয়ারী বটেশ্বরে কোন যুগে একটি সভ্যতার যাত্রা শুরু হয়?
(ক) সেন যুগে (খ) পাল যুগে মৌর্য যুগে (ঘ) গুপ্ত যুগে
৪)WHO প্রতিষ্ঠা করা হয়েছে কেন?
(ক) কৃষি উন্নয়নে(খ) শিল্প উন্নয়নে স্বাস্থ্য উন্নয়নে
(ঘ) জলবায়ু নিয়ে কাজ করতে
৫) মুক্তিযুদ্ধে কত লাখ মানুষ প্রাণ হারায়?
(ক) ৩ লাখ ৩০ লাখ (গ) ৪০ লাখ (ঘ) ৫০ লাখ
৬) পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করেছিল কেন?
(ক) দেশের স্বার্থ রক্ষার জন্য (খ) নিজের স্বার্থ রক্ষার জন্য
দেশকে মেধাশূন্য করার জন্য (ঘ) দেশের সেবা করার জন্য
৭)‘কুটিল মুড়া’, ‘রানির বাংলো’, ‘আনন্দ বিহার’ এগুলোতে কীসের নির্দশন পাওয়া গেছে?
বৌদ্ধ সভ্যতা (খ) মুসলিম সভ্যতা (গ) সিন্ধু সভ্যতা (ঘ) পারস্য সভ্যতা
৮)‘সাখাওয়াত মেমোরিয়াল’ গার্লস স্কুল কতজন ছাত্রী নিয়ে শুরু হয়?
৫ জন (খ) ৭ জন (গ) ১০ জন (ঘ) ১৩ জন
৯) কত সালে হাজার হাজার নারীশ্রমিক নিউইয়র্কে সমাবেশ করেন?
(ক) ১৯০৫ সালে ১৯০৮ সালে (গ) ১৯০৯ সালে (ঘ) ১৯১১ সালে
১০)‘খোদাই পাথর’ নামক বিশেষ এক ধরনের পাথর কোথায় পাওয়া গেছে?
মহাস্থানগড় (খ) লালবাগ কেল্লা (গ) ময়নামতি (ঘ) আহসান মঞ্জিল
১১) শালবন বিহার দেখতে চাইলে তোমাকে কোথায় যেতে হবে বলে তুমি মনে কর?
(ক) ঢাকা কুমিল্লা (গ) বগুড় (ঘ) নওগাঁ
১২) কত সালে বেগম রোকেয়া প্রতিষ্ঠিত স্কুলটি প্রাথমিক বিদ্যালয়ে স্বীকৃতি পায়?
(ক) ১৯০৫ সালে (খ) ১৯০৭ সালে (গ) ১৯১১ সালে ১৯১৫ সালে
১৩) আমাদের দেশে মেয়ে শিশুকে পরিবারের বোঝা মনে হয় কেন?
(ক) বিয়ে দিতে হয় বলে যৌতুক দিতে হয় বলে
(গ) বিদ্যালয়ে দিয়ে হয় বলে (ঘ) দারিদ্র্যের কারণে
১৪) পাকিস্তানি বাহিনী আত্মসমর্পনের সময় যৌথ বাহিনীর প্রধান ছিলেন কে?
(ক) জেনারেল নিয়াজী
লে. জেনারেল জগজিত্ সিং আরোরা
(গ) জেনারেল এম.এ.জি. ওসমানী (ঘ) লে. জেনারেল নিয়াজী
১৫) মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারকে কী বলে?
(ক) মৌলিক অধিকার
(খ) রাজনৈতিক অধিকার
(গ) অর্থনৈতিক অধিকার মানবাধিকার
১৬) সমাজে সবাই মিলেমিশে চললে সমাজে কী প্রতিষ্ঠিত হয়?
(ক) গণতন্ত্র শান্তি ও সমপ্রীতি (গ) সামাজিক মনোভাব (ঘ) পরমত
১৭) সার্ক গঠিত হয়েছে কেন?
(ক) ধর্মীয় কারণে(খ) সীমান্ত সুরক্ষার জন্য
আঞ্চলিক সহযোগিতার জন্য (ঘ) রাজনৈতিক কারণে
১৮) কত সালে নারীশ্রমিকরা আট ঘণ্টা শ্রমের দাবিতে রাজপথে আন্দোলন করেন?
১৮৫৭ সালে (খ) ১৮৮৭ সালে (গ) ১৯২১ সালে (ঘ) ১৯৫৭ সালে
১৯) পাহাড়পুরে কোন বংশের রাজাদের আমলের প্রত্নস্থলের সন্ধান পাওয়া গেছে?
পাল বংশ (খ) গুপ্ত বংশ (গ) মৌর্য বংশ (ঘ) সেন বংশ
২০) বরেন্দ্র যাদুঘর কোথায় অবস্থিত?
(ক) সিলেট (খ) ঢাকা রাজশাহী (ঘ) রংপুর
২১) কে নারী জাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত?
(ক) ক্লারা জেটকিন
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
(গ) জাহানারা ইমাম
(ঘ) বেগম রোকেয়া চৌধুরী
২২) কোনটি জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র নয়?
(ক) চীন জাপান
(গ) রাশিয়া (ঘ) ফ্রান্স
২৩) কত তারিখে মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয়?
(ক) ৫ ডিসেম্বর (খ) ৭ ডিসেম্বর ১০ ডিসেম্বর (ঘ) ১২ ডিসেম্বর
২৪) রাজাকার বাহিনী গঠিত হয় কেন?
(ক) মুক্তিযোদ্ধাদের সাহায্য করতে (খ) মুক্তিযুদ্ধ করতে
পাক বাহিনীকে সাহায্য করতে (ঘ) পাক বাহিনীকে প্রতিহত করতে
২৫) মুঘল আমলে সোনারগাঁও প্রসিদ্ধ ছিল কেন?
(ক) যুদ্ধক্ষেত্র হিসেবে (খ) সাংস্কৃতিক চর্চা কেন্দ্র হিসেবে
ব্যবসা কেন্দ্র হিসেবে (ঘ) প্রশাসনিক কেন্দ্র হিসেবে
২৬) কত সালে লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু হয়?
(ক) ১৭৭৮ সালে (খ) ১৬৬৮ সালে ১৬৭৮ সালে (ঘ) ১৫৭৮ সালে
২৭)বেগম রোকেয়া বাড়িতে কার কাছে লেখাপড়া শিখতে শুরু করে?
(ক) ছোট মা বড় ভাই (গ) শিক্ষক (ঘ) স্বামী
২৮) বাংলাদেশে প্রতি ঘণ্টায় কতজন নারী নির্যাতনের শিকার হচ্ছে?
১ জন(খ) ৩ জন(গ) ৫ জন(ঘ) ৭ জন
২৯) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি?
(ক) ৩টি (খ) ৪টি ৫টি (ঘ) ৬টি
৩০) জাতিসংঘের সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
নিউইয়র্ক (খ) জেনেভা (গ) টোকিও (ঘ) দিল্লি
৩১) মুক্তিফৌজ কাদেরকে বলা হয়?
(ক) অনিয়মিত বাহিনীকে নিয়মিত বাহিনীকে
(গ) আঞ্চলিক বাহিনীকে (ঘ) হানাদার বাহিনীকে
৩২) পাকিস্তানি হানাদার বাহিনী দিশেহারা হয়ে পড়ে কেন?
(ক) খাদ্য সংকটে (খ) পানি সংকটে
মুক্তিবাহিনীদের আক্রমণে (ঘ) বৈরি আবহাওয়ায়
৩৩) পাহাড়পুর প্রত্নস্থলটি কত হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত?
(ক) ৮ হেক্টর ১০ হেক্টর (গ) ১২ হেক্টর (ঘ) ১৪ হেক্টর
৩৪) কীভাবে জনগণের দক্ষতা বৃদ্ধি করা যায়?
(ক) বেকারভাতা প্রদান করে (খ) বিদেশে পাঠিয়ে
প্রশিক্ষণের মাধ্যমে
(ঘ) উন্নত খাবারের মাধ্যমে
৩৫) স্বাধীনভাবে চলাচলের অধিকার কোন ধরনের অধিকার?
(ক) রাজনৈতিক অধিকার (খ) অর্থনৈতিক অধিকার
(গ) ধর্মীয় অধিকার মানবাধিকার
৩৬) তোমার কোন বন্ধু অটিস্টিক হলে তুমি কী করবে?
সহযোগিতা (খ) কথা বলা বন্ধ (গ) সম্পকৃ ছিন্ন (ঘ) খেলাধুলা বন্ধ
৩৭) আন্তর্জাতিক আদালত মিয়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্র সীমানা সংক্রান্ত একটি বিরোধের রায় দেয় কবে?
(ক) ১৫ মে ২০১৩ (খ) ১০ মার্চ ২০১২
(গ) ১৪ ফেব্রুয়ারি ২০১১
১৪ মার্চ ২০১২
৩৮) বিশ্বব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯৪০ সালে (খ) ১৯৪৩ সালে ১৯৪৫ সালে (ঘ) ১৯৪৪ সালে
৩৯) অর্থনৈতিক উন্নয়নের প্রথম উপাদান কোনটি?
(ক) প্রাকৃতিক সম্পদ (খ) মূলধন জনসম্পদ (ঘ) শিক্ষা
৪০) বাংলাদেশে প্রতি বছর প্রায় কতজন মানুষের জন্য অতিরিক্ত বাসস্থান প্রয়োজন?
(ক) প্রায় ২.৫ লাখ (খ) প্রায় ৩০ লাখ (গ) প্রায় ৩ লাখ(ঘ) প্রায় ১০ লাখ
পরবর্তী অংশ আগামী শনিবার