কিউবি ‘ক্লিক টু দুবাই’ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

সম্প্রতি কিউবির ‘ক্লিক টু দুবাই’ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে উপহার তুলে দেওয়া হয়। এই প্রতিযোগিতার গ্র্যান্ড পুরস্কার ছিল দুইজনের জন্য দুবাই ট্রিপ, যা জিতে নেন জায়েদ হাসান। আরও দশজন বিজয়ীকে উপহার দেওয়া হয় স্যামসাং ক্যামেরা। বিজয়ীদের ফেসবুক ভোট ও বিচারকদের ফলাফলের মাধ্যমে নির্বাচিত করা হয়। এই প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর মধ্যে ছিলেন ঢাকা ট্রিবিউনের জাকির হুসেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাসান বিপুল ও জেনর মিডিয়া উইংয়ের নূর জিলাল। কিউবি হেড অফিসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কিউবির হেড অফ কমিউনিকেশন অ্যান্ড ব্র্যান্ডস তাসনিম আইয়ুব।