কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপদের সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক কুমিল্লা বিভাগের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হোসেন প্রধানিয়া।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম ও মহাব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম। কুমিল্লা বিভাগের মহাব্যবস্থাপক পারভীন আকতার এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। - প্রেস বিজ্ঞপ্তি